সি এস এস সিনট্যাক্সঃ
সি এস এস(CSS)এর সিনট্যাক্স তিনটি অংশ নিয়ে গঠিত। এগুলো হলঃ
১) সিলেক্টর(SELECTOR)
২) প্রোপার্টি (PROPERTY)
৩)ভ্যালু(VALUE)
সিলেক্টর হলো সাধারন ভাবে আপনি যে HTML এলিমেন্ট/ট্যাগটি নির্ধারণ করতে চান সেটি । প্রোপার্টি হলো সেই অ্যাট্রিবিউট সেটিকে আপনি পরিবর্তন করতে চান ।আর প্রতিটি প্রোপার্টি একটি ভ্যালুকে গ্রহণ করতে পারে । প্রোপার্টি এবং ভ্যালু একটি কোন দ্বারা পৃথক করা থাকে এবং এদের চারপাশে একটি কার্লি ব্রাসেস দ্বারা এরা আবদ্ধ থাকে ।
body{color:red}
ভ্যালুটি যদি একাধিক শব্দ সম্বলিত হয় তবে ভ্যালুটি উদ্ধৃত চিন্হের মধ্য রাখতে হবে ।
p{front-family:”sans serif}
আপনি যদি একাধিক প্রোপার্টি নিদিষ্ট করে দিতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রতিটি প্রোপার্টি একটি সেমিকোলন দ্বারা পৃথক করে দিতে হবে ।নিচের উদাহরণটি লক্ষ্য করুন । এখানে সেন্টার অ্যালাইকৃত প্যারাগ্রাফ রয়েছে যার টেক্সেটের কালার হলো লাল ।যেমনঃ
p{text-align:center;color:red}
স্টাইল ডেফিনেসন গুলোকে আরও পঠনযোগ্য করে দিতে আপনি প্রতিটি প্রোপার্টিকে নিচের মতো করে আলাদা আলাদা লাইনে উপস্থাপন করতে পারেন ।
Comments 7