Home  • Story, Tales & Poem • Jokes
2965 মজার কৌতুক-পটলদা আর পটলবৌদি পটলদা খুবই অসুস্থ! ডাক্তার পটলদাকে চেক-আপ করে বৌদিকে ডেকে নিয়ে গিয়ে বললেন, "ওনার হার্টের অবস্থা ভালো নয়। ওনাকে প্রতিদিন ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবেন। ওনার সাথে ভালো ব্যবহার করবেন, কোত্থাও বেড়াতে নিয়ে যাওয়ার জন্য বায়না করবেন না। বাড়িতে কোনও টিভি সিরিয়াল দেখবেন না। এভাবে ছয়মাস চললেই উনি সুস্থ হয়ে উঠবেন।" ডাক্তার চলে যাওয়ার পর পটলদা বৌদির কাছে জানতে চাইলো, "হ্যাগো, ডাক্তার কি বললো?" বৌদি খুব দুঃখিত হয়ে বললো, "কি আর বলবে! তোমার বাঁচার আর কোনও আশা নেই গো!"

Comments 3


About Author
Zinia Islam
Copyright © 2026. Powered by Intellect Software Ltd