রেসিপি : বিফ কাটলেট
![[media=3322] 3322](/media/image/standard/3322.jpg)
============
উপকরণ :
গরুর মাংসের কিমা ২ কাপ,
ডিম ১টি ,
তেল ২ কাপ,
পেঁয়াজ কুচি আধা কাপ,
কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ,
ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ,
চালের গুঁড়া আধা কাপ,
ডাল সিদ্ধ আধা কাপ ,
টেস্টিংসল্ট ১ চা-চামচ,
লবন পরিমানমত ,
রাঁধুনি বিফ মশলা ৩ টেবিল চামচ,
টোস্টের গুঁড়া পরিমাণমত।
প্রণালী :
- ডিম ও টোস্টের গুঁড়া বাদে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে পাতলা করে মাঝারি সাইজের কাটলেট আকারে গড়ে নিন। এতে ফ্রাইপেনে দ্রুত ভাজা হবে।
- ডিমের সাদা অংশ ভাল করে ফেটে নিয়ে তাতে কাটলেট ডুবিয়ে টোস্টের গুঁড়ায় গড়িয়ে নিন।
- তারপর প্যানে ২ টেবিল চামচ মত তেল দিয়ে কাটলেট দিয়ে মাঝারি আচে আস্তে আস্তে লালচে বাদামি করে ভাজুন।
- ভেজে কিচেন টিস্যুর উপর রাখুন এতে বাড়তি তেল একটুও থাকবেনা।
- এছাড়াও আপনি কাটলেট ছোট আকারে বানিয়ে ডুবো তেলে সোনালি করে ভেজে
নিতে পারেন।
পরিবেশন :
প্লেটে সাজিয়ে টমেটো অথবা চিলি সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।
Comments 4