Home  • Online Tips • Recipe

ছানা গাজরের হালুয়া

উপকরণ-গ্রেট-করা-গাজরউপকরণ : গ্রেট করা গাজর ১ কাপ, ছানা ১ কাপ, কনডেন্স মিল্ক ১ কাপ, চিনি আধা কাপ, কিশমিশ ১ টেবিল চামচ, রোস্টেড কাজু বাদাম গুঁড়া আধা কাপ, এলাচ গুঁড়া আধা চা চামচ, জাফরান ভেজানো পানি ১ টেবিল চামচ, গুঁড়া দুধ ১ কাপ, ঘি ১ কাপ, লিকুইড দুধ ১ কাপ। প্রস্তুত প্রণালি : গ্রেট করা গাজর ১ কাপ দুধ দিয়ে সিদ্ধ করে নিন। এবার প্যানে ঘি দিয়ে গ্রেট করা গাজর দিন। এলাচ গুঁড়া ও কিশমিশ দিয়ে নাড়ূন, যেন পুড়ে না যায়। এবার এতে ছানা যোগ করুন। বাকি সব উপকরণ দিয়ে নাড়তে থাকুন। আঠালো হয়ে এলে একটি ডিশে ঘি মাখিয়ে মিশ্রণটি ঢেলে দিন। ঠাণ্ডা হলে ইচ্ছামতো সাজিয়ে বা কেটে পরিবেশন করুন।

Comments 6


About Author
Md Abdus Satter
Copyright © 2026. Powered by Intellect Software Ltd