Home  • Online Tips • Agriculture
1232 চারা তোলার সময় চারা অনির্দিষ্ট কালের জন্য বীজতলায় রাখা যাবে না। বীজ বপনের ২৫-৪৫ দিনের মধ্যে অধিকাংশ চারা রোপণের উপযোগী হয়। বৃদ্ধির হার স্বাভাবিক হলে বীজ বপনের কতদিন পরে বিভিন্ন প্রকার সবজির চারা রোপনের উপযোগী হয় তা নিচের তালিকা এ দেখানো হলো। তবে চারা তোলার ৫-৭ দিন আগে থেকে পানি সেচের পরিমাণ কমিয়ে দিতে হবে। এতে গাছে শর্করার পরিমাণ বেশী হবে ও চারা তোলা জনিত আঘাত সহ্য করতে পারবে। বিভিন্ন চারার উত্তোলনকালীন উপযুক্ত বয়স নিচে দেখানো হলোঃ চারার নাম রোপণের সময়কাল ফুল কপি ২৫-৩০ দিন টমেটো ৩০-৩৫ দিন বাধা কপি ২৫-৩০ দিন বেগুন ৪০-৫০ দিন ওল কপি ২৫-৩০ দিন মরিচ ৪০-৫০ দিন শালগম ২৫-৩০ দিন পেঁয়াজ ৪৫-৫০ দিন লেটুস ২৫-৩০ দিন পুঁইশাক ২৫-৩০ দিন বিট ২৫-৩০ দিন চায়নাকপি ২৫-৩০ দিন

Comments 3


Copyright © 2026. Powered by Intellect Software Ltd